1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মসজিদে মসজিদে তারাবি, বুধ,বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র সহ পবিত্র মাহে রমজান শুরু

  • বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ :

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে মুসলমানেরা তারাবি নামাজ আদায় করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র রমজানের রোজা শুরু হচ্ছে বুধবার ,১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারসহ বড় বড় মসজিদে শত শত বাংলাদেশি তারাবি নামাজে অংশ নেন।খবর আইবিএননিউজ ।

ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা) এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সসহ (কেয়ার) প্রধান সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশিদের পরিচালিত আড়াই শতাধিক মসজিদসহ প্রায় ৩ হাজার ২০০ মসজিদে তারাবি অনুষ্ঠিত হয়েছে।

পুরো রমজান মাসজুড়েই এসব মসজিদে নিয়মিত তারাবি নামাজ আদায় করা হবে। বাংলাদেশি মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন মসজিদে আগত রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা থাকবে। কোনো কোনো মসজিদে সেহরিও পরিবেশন করা হবে। এ উদ্যোগকে কেন্দ্র করে প্রবাসী মুসলিম সমাজে তৈরি হয়েছে বিশেষ ধর্মীয় আমেজ ও সম্প্রীতির পরিবেশ।

নিউইয়র্ক সিটির পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। এছাড়াও নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওরেগন ও ওয়াশিংটন স্টেটেও নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে।

এদিকে রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি গ্রোসারি স্টোর ও রেস্টুরেন্টগুলোতে ইফতারি খাদ্য ও পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে আগেই। বেশ কিছু রেস্টুরেন্টে ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম রাখা হয়েছে মাত্র ১১ ডলার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews