1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে সম্মেলনমঞ্চে আরোহণ করেন।

প্রধানমন্ত্রী সম্মেলনমঞ্চে আরোহনের পর জাতীয় সঙ্গিত পরিবেশিত হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

সম্মেলনস্থলে আওয়ামী লীগের সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়া সারাদেশ থেকে আওয়ামী লীগের সাত হাজার কাউন্সিলর, ১৫ হাজার ডেলিগেট ও অগনিত নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।

এর আগে, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে ১০টা ২৫ মিনিটে এসে পৌঁছান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।

সকাল ৭টা থেকে সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়। সম্মেলনস্থলে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের কাউন্সিলর ও ডেলিগেটদের ঢুকতে দেখা গেছে।

সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews