1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে ১২ ভরি স্বর্ণালংকার চুরির মামলা

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া (বিবি রোড) এলাকার একটি বাড়ি থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে কোতয়ালি থানা-এ মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মৃত রুহুল আমিন বিশ্বাসের ছেলে ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। তিনি শহরের আদ্-দ্বীন প্রিন্টার্সে চাকরি করেন।

মামলায় বাড়ির ভাড়াটিয়া ও কাজের মহিলা সেলিনা বেগম, তার স্বামী রবিউল ইসলাম জনি এবং ইনতাজুল হকের স্ত্রী আয়েশা বেগমকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাদীর মেয়ে উম্মে ফজিলাতুন নেছা কাজের মহিলা সেলিনা বেগমের সামনে

ঘরের আলমারির ভেতর কাপড়ের ভাঁজে রাখা লাল রঙের শপিং ব্যাগে বিভিন্ন ওজনের মোট ১১ ভরি ৫০ আনা স্বর্ণালংকার সংরক্ষণ করেন। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৪৫ হাজার টাকা।

অভিযোগে বলা হয়, ওই দিন কাজের মহিলা হঠাৎ করে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যান। এরপর বাদীর স্ত্রী ও পরিবারের সদস্যরা রাজশাহীতে বেড়াতে যান।

২৭ ডিসেম্বর তারা বাড়িতে ফিরে আসেন এবং ২৮ ডিসেম্বর থেকে সেলিনা বেগম পুনরায় বাসায় কাজ করতে শুরু করেন।

পরবর্তীতে ৪ জানুয়ারি সকাল সোয়া ১০টার দিকে বাদীর মেয়ে আলমারি খুলে দেখেন,কাপড়ের ভাঁজে রাখা স্বর্ণালংকারগুলো নেই।

পরে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে পরিবার নিশ্চিত হন যে,আলমারি খুলে কৌশলে স্বর্ণালংকার চুরি করা হয়েছে।

বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে স্থানীয়দের অবহিত করার পর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews