দশ কেজি গাঁজাসহ আটক মামলায় যশোরের চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামের হকের আলীর ছেলে আমিনুর রহমানকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
সাজাপ্রাপ্ত আমিনুর বর্তমানে কারাগারে আটক রয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, তদন্ত শেষে এসআই বিকাশচন্দ্র সরকার আমিনুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
এর আগে,
২০২১ সালের ৬ মার্চ রাতে ইন্দ্রপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা আমিনুর রহমানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় বিজিবির হাবিলদার মনির হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply