1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বাবুর আলি সরদার বিশেষ প্রতিবন্ধী স্কুল

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি ঃ

নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মাঝেও আর্তমানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে যশোরের ঝিকরগাছার ‘স্বর্ণালী ফাউন্ডেশন প্রচালিত বাবুর আলি সরদার বিশেষ প্রতিবন্ধী স্কুল। এ প্রতিষ্ঠানের দু’জন কৃতি শিক্ষার্থী প্রতিবন্ধী ক্রীড়াবিদ দুবাই আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণকরে পদক জিতে দেশের জন্য গৌরব বয়ে আনেন।বিদেশের মাটিতে তুলে ধরেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

২০১৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পেশাল এই অলিম্পিকে সাঁতার ও ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেন তারা। মধ্যপ্রাচ্যের দুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতা।

ঝিকরগাছার ‘বাবর আলী সরদার স্বর্ণালী প্রতিবন্ধী’ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উপজেলার দিকদানা-খোসাল নগর গ্রামের দরিদ্র ভ্যানচালক মশিয়ার-আমেনা দম্পতির বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে মোছা: সুমি খাতুন ও একই গ্রামের দিনমজুর নুরুদ্দিনের মেয়ে সালেহা খাতুন অংশগ্রহণ করেন।

প্রতিবন্ধী এই বিদ্যালয়টি অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। ২০১৪ সালে উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামের ঐতিহ্যবাহী কপোতাক্ষ তীরে ছায়াঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই বিদ্যালয়টি।

প্রতিষ্ঠাকালে মাত্র ১০জন প্রতিবন্ধীকে নিয়ে পথচলা শুরু বিদ্যালয়টির। একটি দোচালা গোয়াল ঘরে শুরু হয় এর পাঠদান। বর্তমানে ৫৭শতক দানকৃত জমিতে বিদ্যালয়টিতে রয়েছে নয়টি শ্রেণিকক্ষ, লাইব্রেরি, অফিস কক্ষ ও নিরাপত্তা সীমানা প্রাচীর বেষ্টিত প্রধান ফটক।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় সাড়ে ৪শ প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন। তাদের পাঠদানের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ,ফুটবল, বাস্কেটবল,ভলিবল, দৌড়,সাঁতার,বৌচিসহ নানা ধরনের খেলার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক বিষয়ক তাদের বিশেষ কোর্স চালু রয়েছে।

দূর-দূরান্তের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা। তাদের শিক্ষা সামগ্রীসহ লেখাপড়ার যাবতীয় ব্যয়ভার বহন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছেন ৮জন উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষক। এরা সবাই মাস্টার্স সার্টিফিকেটধারী ও প্রতিবন্ধী বিষয়ক ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী।

বাক-শ্রবণ প্রতিবন্ধী বিষয়ক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন (বিএসইডি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রেহেনা খাতুন জানিয়েছেন, ৮জনের প্রশিক্ষণপ্রাপ্ত চৌকস সহকারি শিক্ষকদের সমন্বিত উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ‘বাকশ্রবণ,

দৃষ্টি,বুদ্ধি বিষয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ পাঠদানের পাশাপাশি নিয়মিত অনুশীলন চলে। তিনি কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের উপর গুরুাত্বরোপ করে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরী।

তাদের উপযুক্ত প্রশিক্ষণে আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও জনবল কাঠামো, আর্থিক ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা দরকার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews