1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রিয় নেতার সাফল্যে উল্লসিত যশোর সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন তরুণ আইনজীবীরা

  • বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় যশোরে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্যে উল্লসিত হয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ নেতারা সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান।

বুধবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি ভবন (উকিল বার) চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় পথচারী, রিকশাচালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আয়োজনস্থলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, যশোরের একজন জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যশোর ইউনিটের আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক মুক্তা, অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী, অ্যাডভোকেট ফিরোজ হক, অ্যাডভোকেট সোনিয়া শারমিন, অ্যাডভোকেট ফারহানা বন্যা, অ্যাডভোকেট মেহেন নিগার সাকি, অ্যাডভোকেট ফরিদ হোসেন, অ্যাডভোকেট শাহনাজ জিনা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে। একই সঙ্গে তারা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্থতা, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করেন।

সাধারণ মানুষের মধ্যেও ছিল উৎসবের আমেজ। অনেকেই বলেন, যশোরের উন্নয়ন, শিল্প-কারখানা সম্প্রসারণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন প্রকল্প বাস্তবায়নে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews