1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চুড়ামনকাটি বাজার এলাকায় প্রাচীন জনপথ দখল,সশস্ত্র হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষিকা মিসেস রুবিনা আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডেমক্রান এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন।

লিখিত বক্তব্যে রুবিনা আলম বলেন, তারা গত প্রায় ৩০ বছর ধরে চুড়ামনকাটি বাজার এলাকায় বসবাস করছেন। এলাকার একটি প্রাচীন জনপথ, যা প্রায় ২৫-৩০টি পরিবার দীর্ঘদিন ব্যবহার করে আসছিল, তা প্রতিবেশী মি. প্রামাম ও সোহান অবৈধভাবে দখল করে নিয়েছেন। মূল ভূমির মালিক আমিন তরফদার দলিলে ওই অংশটিকে রাস্তা হিসেবে উল্লেখ করেছিলেন বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, বিবাদীরা জনপথে অবৈধভাবে দরজা নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দেন। এতে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই জেরে গত ১১ ফেব্রুয়ারি বিবাদী পক্ষের সদস্য সোহান ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় তার মা চাঁদ সুলতানা ও বোন জান্নাতুল ফেরদৌসও হামলার শিকার হন। রুবিনা আলম বলেন, “আমি পেশায় মোহাম্মদপুরের একটি সনামধন্য কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক। একজন শিক্ষক হিসেবে সমাজে আমার যে সম্মান রয়েছে, এ হামলার মাধ্যমে তা ক্ষুণ্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলোঅবৈধ স্থাপনা উচ্ছেদ, বিতর্কিত ভূমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি, জনসাধারণের চলাচল পুনঃস্থাপন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews