1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচনশেষে এমএম কলেজে ফুলেল শুভেচ্ছা, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ছাত্রদলের

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

নির্বাচন শেষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদল-এর নেতাকর্মীরা।

সোমবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যশোর-৩ (সদর) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত-এর পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে ফুল বিতরণ করা হয়।

এ সময় নেতাকর্মীরা সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করায় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভোটের পর এমন ফুলেল শুভেচনায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম,সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার,সহ-সভাপতি টিটোন তরফদার, রানা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম বলেন, একসময় এলাকায় রাজনৈতিক সহাবস্থানের একটি সুন্দর সংস্কৃতি ছিল। সময়ের ব্যবধানে সেই পরিবেশ অনেকটাই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই সহাবস্থানের সংস্কৃতি ফিরিয়ে আনতেই তাদের এ উদ্যোগ।

সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন,একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। ঐক্য ও সম্প্রীতির বার্তা সবার মাঝে পৌঁছে দিতেই তারা এ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews