1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ইছালী ইউনিয়নে হাফিজুর রহমান নামে আট বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

যশোরে হাফিজুর রহমান নামে আট বছরের এক শিশুর রহস্য জনক ভাবে মৃত্যু হয়েছে। শিশুটি মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন  কথা বলা  হচ্ছে।  নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত হাফিজুর রহমান যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।বাবা হাবিবুর রহমান জানান, ৫ বছর আগে স্ত্রী তামান্না বেগম আমার সাথে বিরোধ সৃষ্টি করে ভারতে চলে যায়। তখন থেকে আমি বিয়ে সাদি না করে ছেলে হাফিজুরকে মানুষ করি। নিজে রিকশা চালাই বলে আমার মা এবং বাবা মিলেই ছেলেটাকে বেশি দেখাশোনা করতো।

স্ত্রী ভারত থেকে ছেলের সাথে মোবাইলে কথা বলতো। আবার তামান্না দেশে আসলে ছেলের সাথে মায়ের দেখা সাক্ষাৎ হতো। হাফিজুরের সাথে মা তামান্না যোগাযোগ হলেই দেখতে পেতাম ছেলের মন খারাপ।সোমবার রাত ১২টার দিকে ছেলের সাথে মায়ের মোবাইলে কথা হয়। কিছুক্ষণ পরেই হাফিজুর মাথা ঘুরে পড়ে যায়। আমরা তাকে তখনই যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতে খালা পান্না বিবি জানায়, বাড়ির থেকে খবর শুনলাম হাফিজুর গলায় দড়ি দিয়ে মরেছে। তাই হাসপাতালের মর্গে আসলাম।
ইছালি ইউনিয়নের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রিকতা খাতুন বলেন,শুনেছি ছেলেটি খুব ভালো ছিলো। কোনো নেশার সাথে জড়িত নয়। মরার জন্য সে কোনো কিছু খায়নি, শরীরে কোনো আঘাত বা গলায় দড়ি দিয়েছে এমন কোনো চিহ্ন নাই। প্রশ্ন থেকে গেলো মরলো কিভাবে ছেলেটি?

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ছেলেটির মৃত্যু কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বোর্ড বসনো হবে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ছেলেটির মৃত্যু নিয়ে রহস্য জড়িয়ে আছে। ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো মৃত্যুর কারণ। মৃত্যুর সাথে যদি কেউ জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট লেখাপযর্ন্ত লাশটি হাসপাতালে ছিলো।

নিউজ সংগ্রহ স্বাধীন আলো ১৯/০৭/২০২২ ইং মঙ্গলবার

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews