1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবকের রহস্যজনক মৃত্যু,এলাকায় চাঞ্চল্য

  • শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কাশিমপুর দফাদারপাড়ায় এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত রহিম বিশ্বাস ওই গ্রামের আরমান বিশ্বাসের ছেলে।
পরিবারের দাবি, রহিম আত্মহত্যা করেছেন। তবে স্থানীয় বাসিন্দা ও অপর একটি সূত্র বলছে, ঘটনার নেপথ্যে অন্য কিছু থাকতে পারে।

তাদের দাবি, রহিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঠোঁট ফোলা থাকায় ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর পরিকল্পিতভাবে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে যা আত্মহত্যা হিসেবে প্রচার করা হচ্ছে।

এদিকে রহিমের বাবা আরমান বিশ্বাস অপমৃত্যুর অভিযোগ দিয়ে থানায় আবেদন করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় রহিম মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার সাড়ে তিনটার দিকে, ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ নিহতের মামা ও প্রতিবেশীদের কাছে হস্তান্তর করেছে। এ সময় রহিমের বাবা ও তার বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ হেফাজতে নেয় বলে একটি সূত্র জানিয়েছে।

পরিবারের সদস্য,চাচা, মামা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিম হোসেন দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন। পরিবারের আর্থিক অসামর্থ্যের কারণে বাবা তাকে অপেক্ষা করতে বলেন। ঘটনার রাতে এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে মনোমালিন্য হয় বলেও দাবি করা হচ্ছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি তদারকি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews