দৈনিক লোকসমাজের সিনিয়র স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার বাবা মীর আকরাম হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার রাত ১১ টায় শহরের শংকরপুর জমাদ্দার পাড়ার মুসার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
মুসা জানান, তার বাবা নানা রোগে ভুগছিলেন। এরমাঝে বেশ কয়েকবার তিনি বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু এবার আর সে সুযোগ তিনি পাননি। তিনি আরও জানান, শুক্রবার জুম্মা বাদ নিজ এলাকায় জানাজা শেষে তার বাবার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, প্রেসক্লাব যশোরের সদস্য মীর মঈন মুসার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান , যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া সাংবাদিক মুসার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাতদিন নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলামসহ রাতদিন নিউজ পরিবার।
উল্লেখ্য, মরহুম মীর আকরাম হোসেন শহরের কাজীপাড়া এলাকার মৃত মীর আশরাফ হোসেনের ছেলে। তিনি কাজীপাড়া এলাকার পরিচিত মুখ ও প্রিয় ব্যক্তি ছিলেন।সংগ্রহ

Leave a Reply