1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: ফোনালাপে কুশল বিনিময় করলেন অমিত ও কাদের

  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের সাথে শুক্রবার রাতে হৃদ্যতাপূর্ণ ফোনালাপ হয়েছে।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতা কথা হয়। ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভ কামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন।

ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ করেন যে, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন; সে ব্যাপারে একে অপরকে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে আলাপকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন,আমরা যারা রাজনীতির করি,আমাদের মাঝে আদর্শগত মত পার্থক্য আছে; কিন্তু সম্পর্কের জায়গা থেকে আমাদের মাঝে কোন ধরণের বিভেদ থাকা উচিত নয়। আমিও সেই বিষয়টি তার কাছে ব্যক্ত করেছি। তিনি বলেন আমার দল বিএনপি অতীতেও যশোরে রাজনৈতিক সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছে;আগামীতেও সেটা বজায় থাকবে বলে ফোনালাপে আব্দুল কাদেরকে আমি আশ্বস্ত করেছি।

এ ব্যাপারে আলাপকালে দাঁড়ি পাল্লার প্রার্থী আব্দুল কাদের বলেন, অমিত সাহেবের সাথে আমার ফোনে কথা হয়েছে। আগামী দিন গুলোতে আমরা পারস্পরিক সহযোগিতা বজায় রাখবো এবং রাজনৈতিক সহ অবস্থানের বিষয়ে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আমিও তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং এক সাথে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছি।

আলাপকালে আব্দুল কাদের আরো বলেন,রাজনৈতিক আদর্শগত মত পার্থক্য থাকলেও সম্পর্কের জায়গা অটুট রেখে এক সাথে পথ চলার বিষয়ে আমিও তাকে বলেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews