যশোরের শ্রেষ্ঠ তরুণ আয়করদাতা নির্বাচিত হয়েছেন পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলমগীর কবীর সুমন। ২০১২-২০২২ করবর্ষে তিনি তরুণদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর দিয়ে দেশের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এ উপলক্ষে তাকে কর কমিশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে।
কর অঞ্চল খুলনার কর কমিশনার সিরাজুল করিম বিষয়টি জানিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর খুলনার বয়রা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।আলমগীর কবীর সুমন যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যশোর সীমান্ত বাস মালিক সমিতির আহ্বায়ক।
এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন।এদিকে, আলমগীর কবীর সুমন শ্রেষ্ঠ তরুণ করদাতা হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।সংগ্রহ

Leave a Reply