1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছেন তাঁর ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

ইপিজেড থানাধীন বন্দরটিলা ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত এই গণসংযোগ কর্মসূচিতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় নেতাকর্মীদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয় এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বাবার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

গণসংযোগ চলাকালে ইসরাফিল খসরু এলাকাবাসীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১১ আসনে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর পক্ষে সরাসরি মাঠপর্যায়ে গণসংযোগ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই কর্মসূচিতে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি; ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন; মোহাম্মদ রাশেদুল আলম; মোঃ শাহজাহান ও মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি); মোঃ সুমন (ওয়ার্ড বিএনপি নেতা); এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও গণসংযোগে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, ইপিজেড থানা শাখা), মোঃ শিহাব (সিনিয়র যুগ্ম আহবায়ক), মোঃ সিদ্দিক (যুগ্ম আহবায়ক), মোঃ কবির (মহানগর তাঁতীদল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতীদল), মোঃ ইদ্রিস মুন্সি (মহানগর যুগ্ম আহবায়ক) এবং মোঃ রহমত উল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। ধারাবাহিক এই মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews