1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাঘারপাড়ায় সংঘর্ষ, আহত ৬

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রাম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, দু’জনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান যশোর–৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি আহতদের খোঁজখবর নেন এবং শান্তি–শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে জামায়াতে ইসলামের কর্মী মাহামুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কিছু কর্মী বর্তমানে বিএনপির নব্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

এ পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের উদ্যোগে বিষয়টি তখন মীমাংসা করা হয়।

তবে অভিযোগ রয়েছে, মীমাংসার পরও নব্য বিএনপির কর্মী ইনজামাম বিষয়টি নিয়ে মাহামুদের সঙ্গে ফোনে কথা বলার সময় তাকে মারধরের হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে মাহামুদ টাঙ্গাইল থেকে নিজ বাড়িতে ফেরেন। এরপর সকাল থেকেই ইনজামাম এলাকায় মহড়া দিতে থাকেন।

একপর্যায়ে বিকাল আনুমানিক ৩টার দিকে ইনজামামের নেতৃত্বে বাপ্পী, আরাফাত, বদিয়ার, মাসুম, জালাল, জালালের স্ত্রী ও সাকিব দা, কাঁচি ও লাঠিসোঁটা নিয়ে মাহামুদের বাড়িতে হামলা চালায়।

এতে ইমরানের পরিবারের অন্তত পাঁচজন আহত হন। এ সময় হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ইমরান জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। ফেসবুক পোস্ট দেওয়ার পর ইনজামাম তাকে ফোনে হুমকি দেন। বিষয়টি তিনি পরিবারকে জানালে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ভোট দেওয়ার উদ্দেশ্যে গতকাল রাতে তিনি বাড়িতে এলে আজকের হামলার ঘটনা ঘটে।

এদিকে ইনজামাম দাবি করেছেন, সংঘর্ষে তিনিও আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টহল দল এবং বাঘারপাড়া থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঘটনার তদন্ত শুরু করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews