যশোর–০৫ আসনের মনিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে যে মনিরামপুরে বিএনপি দুই ভাগে বিভক্ত এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন তারা।
নেতারা জানান, মনিরামপুরের প্রকৃত বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্র (কলস) প্রার্থীর কাছ থেকে সরে এসে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।
তারা বলেন, আমরা কোনো ব্যক্তি দেখে রাজনীতি করি না, আমরা প্রতীক দেখে রাজনীতি করি। ধানের শীষই আমাদের পরিচয়, ধানের শীষই আমাদের আদর্শ।
গত সোমবার মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও জনবহুল এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপির নেতারা এসব কথা বলেন। গণসংযোগে অংশ নিয়ে নেতারা আরও বলেন,
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল করি, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়া দলের কর্মী আমরা এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাই আমাদের পথচলা।
ব্যক্তি নয়, দলই আমাদের কাছে মুখ্য।নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই একযোগে তাকে সাধুবাদ জানিয়ে দলের জন্য কাজ করবো। কোনো বিভ্রান্তি বা ষড়যন্ত্র দিয়ে মনিরামপুরের বিএনপিকে দুর্বল করা যাবে না।
ধানের শীষের প্রার্থী সম্পর্কে নেতারা বলেন, আমরা ধানের শীষের এই গণজোয়ার ধরে রেখে আমাদের প্রার্থী মুফতি রশিদ বীন ওয়াক্কাসকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাআল্লাহ। মনিরামপুর (যশোর–০৫) আসন থেকে বিজয়ের মালা নিয়ে দেশনায়ক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাতে পারবো স্থানীয় নেতাকর্মীরা জানান,
তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন। সাধারণ মানুষও ধানের শীষের পক্ষে ব্যাপক আগ্রহ ও সমর্থন দেখাচ্ছেন।
নেতারা আরও বলেন, গুজব ছড়িয়ে, বিভ্রান্তি সৃষ্টি করে লাভ হবে না। মনিরামপুরের মাটি বিএনপির ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। ধানের শীষের বিজয় এখান থেকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ।

Leave a Reply