1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রী’র শয়নকক্ষে আপত্তিকার অবস্থায় ধরা পড়লো জামায়াত নেতা

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শার্শায় মধ্য রাতে এবার এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত জামায়াত নেতা সাব্বির হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামায়াত ইসলামীর সক্রিয় নেতা। তিনি বাগআঁচড়া ২নং ওয়ার্ড় জামায়াত সমর্থিত সাবেক ইউপি সদস্য জামায়াত নেতা নাসির উদ্দীনের ছেলে। এ অসামাজিক কার্যকলাপটি ঘটেছে উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বাগআঁচড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত (৯ ফেব্রয়ারি) রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঐ জামায়াত নেতাকে ভিকটিম নারীর শয়নকক্ষ থেকে আপত্তিকার অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে জামায়াত নেতা ও ভিকটিম নারী দুইজনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে অভিযুক্ত জামায়াত নেতা ও ভিকটিম নারীকে ছেড়ে দেয়ার অভিযোগ তুলছেন স্থানীয়রা।

তবে’ ঐ জামায়াত নেতা সাব্বির হোসেনের দাবী তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে প্রবাসী স্ত্রী’র শয়নকক্ষে গিয়েছিল। স্থানীয়রা জানান,জামায়াত নেতা সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রী ভিকটিম নারীর বাড়িতে যাতায়াত করতেন। তারই সূত্রে ধরে গভীর রাতে ঐ নারীর শয়নকক্ষ প্রবেশ করে দীর্ঘ সময় দরজা বন্ধ করে ভিতরে আবস্থান করেন। দীর্ঘ সময় শয়নকক্ষে অবস্থান করাতে বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হলে কয়েকজন মিলে শয়নকক্ষের ভিতরে প্রবেশ করলে অভিযুক্ত দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।

এব্যাপারে ৮নং বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বিলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের সক্রিয় নেতা নয়, তিনি জামায়াতের কর্মি। সাব্বির হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য কিনা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর দিতে এই মূহুর্তে প্রস্তুত নয় বলে আলাপ কলের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এবিয়য়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমাণে ভিকটিম নারী তার পিতার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে তার স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। উক্ত বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অপর একটি সূত্র বলছে অভিযুক্ত জামায়াত নেতা সাব্বির হোসেনের নিকট দুই আত্মীয়ের যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে আটক কারীদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews