1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্ম ও দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই—মুফতি রশিদ বীন ওয়াক্কস

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের মনিরামপুর-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুফতি রশিদ বীন ওয়াক্কসের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, সড়ক ও জনবহুল এলাকায় দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগকালে মুফতি রশিদ বীন ওয়াক্কস সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সমর্থন প্রত্যাশা করেন। এ সময় তিনি পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দেশ ও জাতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, ধর্ম ও দেশ রক্ষা করতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশ।

এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থানই দেশের মূল শক্তি। আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়তে চাই,এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন, বলেন তিনি।

মুফতি রশিদ বীন ওয়াক্কস তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, যদি আপনারা তারেক রহমানকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তাহলে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে

আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজয়ের মালা নিয়ে তারেক রহমানকে উপহার দেওয়ার মাধ্যমে মনিরামপুর-৫ আসনের মানুষের প্রতি নিজেদের দায়িত্ব পালনের সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, নির্বাচিত হলে মনিরামপুর-৫ আসনের প্রতিটি ইউনিয়ন, হাট-বাজার, রাস্তা-ঘাট, কালভার্ট ও ব্রিজসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে একটি আধুনিক, উন্নত ও মানবিক মনিরামপুর গড়ে তোলাই আমার লক্ষ্য।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেক স্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসংযোগ মনিরামপুর-৫ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি স্পষ্ট বার্তা বহন করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews