1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেসক্লাব যশোরে প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন পারিবারিক নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর অফিস:

যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পারিবারিক নির্যাতন ও সামাজিক ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ করেছেন প্রতিবন্ধী ব্যক্তি ফিরোজ হোসেন (মাজলুম)। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফিরোজ হোসেন বলেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধী। বর্তমানে তিনি যশোর জেলার মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে বসবাস করছেন। এ অবস্থায় পরিবারের কিছু সদস্য, স্ত্রী ও তার সহযোগী আত্মীয়স্বজনসহ এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি যোগসাজশে তার ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, এসব ব্যক্তি নানাভাবে তাকে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করছে এবং তিনি ও তার পুত্র সামাজিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তার পুত্র মিঠুন ফিরোজ বর্তমানে ঢাকার তিতুমীর কলেজে বিএ অধ্যয়নরত বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্তদের প্রভাব ও ভয়ের কারণে তিনি এবং তার পুত্র কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না।

মোঃ ফিরোজ হোসেন তার বক্তব্যে অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কয়েকজন ব্যক্তির নাম ও পরিচয় উল্লেখ করেন। এ সময় তিনি মানবিক সহায়তা ও ন্যায়বিচারের জন্য প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
বক্তব্যের শেষে তিনি তার ওপর চলমান নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews