1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ১০০ বন্দি

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অনন্য নজির সৃষ্টি হলো যশোর কেন্দ্রীয় কারাগারে। ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দিয়েছেন ১০০ জন বন্দি।
ভোটের প্রক্রিয়া ও নিবন্ধন কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকারের বিষয়টি আগেভাগেই অবহিত করা হয়েছিল।

এতে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা কারিগরি সীমাবদ্ধতার কারণে সবাই নিবন্ধন করতে পারেননি। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেও শেষ পর্যন্ত শনিবার ১০০ জন বন্দি তাদের ভোট প্রদান করেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পৃথকভাবে পোস্টাল ব্যালট সংবলিত ১১১টি খাম পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের নির্দেশিকা ও ব্যালট পেপার ছিল।

তিনি আরো জানান, বন্দিরা নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে অবগত হওয়ার পর ব্যালট পেপার গ্রহণ করেন।

এরপর কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসেই গোপনীয়তা বজায় রেখে ১০০জন বন্দির ভোট গ্রহণ সম্পন্ন হয়। সমস্যা থাকার কারণে ১১টি ভোট গ্রহণ সম্ভব হয়নি।

পরে ভোটাধিকার প্রয়োগকারী বন্দিরা সিলগালাকৃত খাম কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। বিধি অনুযায়ী ব্যালট পেপারগুলো পরবর্তী পদক্ষেপের জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। এই উদ্যোগের ফলে কারাগারে থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচিত হলো বলে মন্তব্য করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews