1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়ি থেকে অস্ত্রগুলি উদ্ধার, আটক চারজন

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর,

আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘন্টা ধরে এ অভিযান চলে।

যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম শনিবার দিবাগত রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘন্ট ধরে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়।

এসময় ওই বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এসময় আরিফের স্ত্রী ও দুই ভাইসহ চারজনকে আটক করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৪টার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে আরিফ,

সাকি ও সাগর যুবলীগের প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান।

পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন। যুবলীগের নাম ব্যবহার করে অস্ত্র ব্যবসা,

চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তারা। এর আগেও অস্ত্রসহ তারা একাধিকবার গ্রেফতার হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews