1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ৬ আসনে ব্যালট পৌঁছেছে,শতভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়

  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলার ৬টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার জেলা ট্রেজারিতে পৌঁছেছে। আসনভিত্তিক বাছাই শেষে আজ থেকেই সেগুলো সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান জানান, জেলার ৮৪৭টি ভোটকেন্দ্রের সবগুলোতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যা দেশে এই প্রথম শতভাগ ভোটকেন্দ্র নজরদারির আওতায় এসেছে। ঝুঁকিপূর্ণ ও মাঝারি ঝুঁকির কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ভোটকেন্দ্রে স্বশস্ত্র পুলিশ, আনসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি বডি ক্যামেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ভোটকেন্দ্র বা বাইরে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews