যশোরের মনিরামপুর উপজেলার হাজির হাট সার্বজনীন মন্দির মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাসের সঙ্গে মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও সাবেক ধর্মমন্ত্রী মরহুম মুফতি ওয়াক্কাস (রহ.)-এর সুযোগ্য সন্তান মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর-মনিরামপুর ৫ আসনের প্রার্থী হিসেবে এ সভায় অংশগ্রহণ করেন।
সভাটি আঞ্চলিক মতুয়া ভক্তবৃন্দ শ্রী মহানন্দ মণ্ডল, শ্রী শ্রী হরি গুরু চাঁদ অনুরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মুফতি রশিদ বিন ওয়াক্কাস বলেন,বাংলাদেশ একটি বহুধর্ম ও বহুসংস্কৃতির দেশ। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেই এ দেশের প্রকৃত শক্তি।
মতুয়া সম্প্রদায়সহ সকল ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন,আমার পিতা মরহুম মুফতি ওয়াক্কাস (রহ.) আজীবন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক রাজনীতির চর্চা করে গেছেন।
সেই আদর্শ ধারণ করেই আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখ, দাবি-দাওয়া সংসদে তুলে ধরাই হবে আমার দায়িত্ব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রী বিদুর কান্তি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মতুয়ারত্ন শ্রী দশরথ মণ্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্রীলী হরিগুরুটান মধুরামিশন, গোনি এটাই, শ্রীধাম পড়াকালি, কারটি,
তিতাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক, সীলী এরিয়াকয়াদ মতুয়া মিশন, কেন্দ্রীয় কমিটি,
শ্রীধায় একারী কবিয়াল, গোপালগাম,সঞ্জীব দাশ এবং শ্রী মহানন্দ মণ্ডলসহ শ্রীশ্রী হরিগুরু চাঁদ অনুরাগী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে সামাজিক স্বীকৃতি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা বঞ্চনার শিকার।
তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে মুফতি রশিদ বিন ওয়াক্কাস এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্ত্তিক চন্দ্র বকসী। সভা শেষে অতিথিদের সঙ্গে মতুয়া ভক্তবৃন্দের সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।






Leave a Reply