1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা আবু তাহের সিদ্দিকী ইন্তেকাল করিয়াছেন রবিবার জহরবাদ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে

  • শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিন বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি হাসপাতালে বেলা আড়াই টার সময় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বাঘারপাড়া উপজেলাসহ যশোর জেলার রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু কালে তার বয়স হয়ছিলো( ৬৫) বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিল ও কঠিন রোগে ভুগছিলেন। গত বুধবার নিজ বাস ভবনে ইস্টোক করন,প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর,সেখান থেকে খুলনার সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আবু তাহের সিদ্দিকী ছিলেন বাঘারপাড়ার রাজনীতিতে এক পরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন দল ও এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলকে সাংগঠনিকভাবে সুসংঘটিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি তিন বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখেন। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সড়ক অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেন, যা আজও এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনে আবু তাহের সিদ্দিকী ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও মানবিক মানুষ। দল-মত নির্বিশেষে তিনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। এলাকার দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নৈতিক রাজনীতিতে বিশ্বাস করাই ছিল তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।

তাঁর ইন্তেকালের খবরে বিএনপির জেলা,কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও শোকবার্তায় তাঁকে একজন আদর্শ রাজনৈতিক নেতা ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

বাঘারপাড়ার রাজনীতিতে আবু তাহের সিদ্দিকীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবারের নয়, পুরো বাঘারপাড়া উপজেলাই একজন অভিভাবককে হারালো।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার টিএস আইয়ুব,

খুলনা বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, বাঘারপাড়া পৌর সভার সাবেক মেয়র ও পৌর ব্হিএনপির সভাপতি আব্দুল মাণা বিশ্বাস,

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমানসহ এলাকাবাসী। রবিবার জহুর বাদ বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফনের কাজ সম্পান্ন হবে ।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews