যশোরে শাকিলা খাতুন (১৫) নামে এক কিশোরী নববধূ রহস্যজনক কারণে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে যেকোনো সময় সদর উপজেলার মাহিদিয়া মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিলা খাতুন একই উপজেলার বিজয়নগর গ্রামের আব্দুল করিমের মেয়ে এবং মাহিদিয়া মধ্যপাড়ার ট্রাকচালক আশিকুজ্জামানের স্ত্রী। পুলিশ জানায়, ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত মাস আগে শাকিলার বিয়ে হয়। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply