যশোরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার বাদী লাবনী আক্তার ইয়াসমিন (শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনী) এবং আসামি তার স্বামী সাদ্দাম হোসেন জিতু (আরএন রোড)।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৩১ আগস্ট তাদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে নির্যাতনের একপর্যায়ে বাদী তার মায়ের সঞ্চিত পাঁচ লাখ টাকা স্বামীর হাতে তুলে দেন।
অভিযোগে বলা হয়, বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গৃহবধূকে মারধর, হত্যার হুমকি ও শারীরিক নির্যাতন করা হয়। পরে আদালতের আদেশে থানায় মামলা রেকর্ড করা হয়।

Leave a Reply