1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান টুটুল।

গত ৩০ ও ৩১ জানুয়ারি রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুদিনব্যাপী এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২২৫ জন কারাতে কোচ অংশগ্রহণ করেন। পরীক্ষায় লিখিত ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) উভয় ধাপ অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ কোচরা জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের পাশাপাশি এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) ও বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ইমরান হাসান টুটুল বলেন, এটি শুধু একটি সনদ নয়, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের স্বীকৃতি।

এই অর্জন আমাকে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার আরও বড় দায়িত্ব দিয়েছে। উল্লেখ্য, ইমরান হাসান টুটুল বর্তমানে যশোর সদর উপজেলার একমাত্র বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) সার্টিফাইড কারাতে প্রশিক্ষক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews