1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ বাবুল ও ওয়ারেন্টভুক্ত আবু তাহের আটক

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মুন্সি শাহাব উদ্দীন, লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টানা অভিযানে বড় সাফল্য পাওয়া গেছে। পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ কালা বাবুল এবং ওয়ারেন্টভুক্ত আসামি আবু তাহেরকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

আটক কালা বাবুল (৩৫) বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার বাসিন্দা এবং মো. ইউনুসের পুত্র। তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অভিযানকালে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া একই এলাকার অপর একটি বাড়িতে চালানো অভিযানে আটক করা হয় আবু তাহেরকে (৬৫)। তিনি সন্ত্রাসী তৌহিদ বাহিনীর প্রধান তৌহিদের পিতা ও মৃত আনু মিয়ার পুত্র। আবু তাহের একটি মামলার চার্জশিটভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান শেষে আটককৃত দুজনকেই লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটক কালা বাবুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমনে যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews