যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় জামাইয়ের ছুরিকাঘাতে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।সোমবার এ ঘটনা ঘটে।
আহত রাবেয়া খাতুন সাইদুলের স্ত্রী। পুলিশ জানায়,প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করা মেয়েকে ফেরত নিতে এসে জামাই অমিত(২৫) শাশুড়ির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।
একপর্যায়ে সে ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। পরে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply