যশোরের চৌগাছা উপজেলার মশিয়ার নগর গ্রামে গ্যাস ট্যাবলেট সেবনে পিংকি বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বাবার বাড়িতে অবস্থানকালে তিনি সবার অগোচরে গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে পরিবার সূত্রে জানা যায়।
প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়,পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply