মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),যশোরের অভিযানে ২ কেজি গাঁজাসহ শাহানারা বেগম (৪৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ছেলে নাইম হোসেন (২৭) পালিয়ে যায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় গ্রেপ্তারকৃত শাহানারা বেগম ও পলাতক নাইম হোসেনের নিজ দখলীয় বসতঘরে।
ডিএনসি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বসতঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় শাহানারা বেগমকে হাতেনাতে আটক করা হলেও তার ছেলে নাইম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার শাহানারা বেগম মৃত আব্দুল জলিলের কন্যা ও তোরাপ আলীর স্ত্রী।পলাতক নাইম হোসেন একই এলাকার বাসিন্দা।এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Leave a Reply