1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যৌতুক লোভী স্বামীর পাঁচ লাখ টাকা মেটাতে ব্যর্থ গৃহবধূ নির্যাতনের শিকার

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

এক যৌতুক লোভী স্বামী তার এক সন্তানের জননী ও অন্তস্বত্বা স্ত্রীকে নির্যাতনের এক পর্যায় প্রাণনাশের হুমকী ধামকী দেওয়ায় আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি যশোর শহরের আরএনরোড এলাকার মৃত শাহাদৎ হোসেনের বাড়িতে। মামলাটি করেন, গৃহবধূ শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনীর লাবু হোসেনের মেয়ে লাবনী আক্তার ইয়াসমিন। মামলায় আসামী করা হয়,শহরের আর এন রোডের মৃত শাহাদৎ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন জিতু।

মামলায় গৃহবধূ লাবনী আক্তার ইয়াসমিন উল্লেখ করেন, বিগত ২০১৮সালে ৩১ আগষ্ট সাদ্দাম হোসেন জিতুর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক সম্পূর্ন বাকিতে ৭ লাখ টাকা দেন মোহর ধার্য্যে বাদিনীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী যৌতুক দাবি করে নির্যাতন করলে বাদি নিরুপায় হয়ে তার মায়ের সারাজীবনে গচ্ছিত ৫ লাখ টাকা ব্যবসা করার জন্য স্বামীর কাছে প্রদান করেন। তারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করাকালে গৃহবধূ এক কন্যা সন্তান জন্ম গ্রহন করেন। যার নাম লুৎফুননেছা আফরা বসয় ৭।

এছাড়া,বর্তমানে গৃহবধূ ৮ মাসের অন্তস্বত্বা হয়ে পড়লে তাকে না জানিয়ে স্বামী গোপনে অন্যত্রে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। স্বামী প্রায় সময় উক্ত বিয়েকে কেন্দ্র করে গৃহবধূকে স্বামী মারপিট করে ও শ^াস রোধ করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায় প্রথমে ৫লাখ টাকা যৌতুকের দাবিতে চাপ ও পরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। বাদিনী তার মায়ের অক্ষমতার কথা চিন্তা করে আসামীর নির্যাতন সহ্য করে থাকে এবং স্বামীকে সেবা যত্ন করতে থাকে।

তারপরও যৌতুক লোভী স্বামী যৌতুকের দাবিতে গৃহবধূকে এলোপাতাড়ীভাবে মারপিটসহ চুলের মুঠি ধরে টানা হেচড়া করতে থাকে। বাদিনীর তলপেটে লাথি মেরে আঘাত করে। বাদিনী কোন রহমভাবে রক্ষা পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামীর কাছ থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।

পরবর্তীতে বাদিনীর মাতা জামাতাকে ডেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা চালালে তার যৌতুক না দিয়ে ঘর সংসার করবেনা বলে তার সিদ্ধান্তে অনড় থাকে। পরে বাদিনী সুস্থ্য হয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় মামলা করতে এলে থাকা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে বাদি কোন উপায়ন্তর না পেয়ে আদালতের স্মরনাপন্ন হন। পরবর্তীতে আদালতের বিজ্ঞ বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে মামলা হিসেবে নথিভূক্ত করার নির্দেশ দেন। থানার অফিসার ইনচার্জ মামলা হিসেবে নথিভূক্ত করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews