মা ও ছেলে গাঁজা নিজ হেফাজতে রেখে বেচাকেনার অভিযোগে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,জেলা কার্যালয় ক সার্কেলের একটি টিম।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকালে অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়ি হতে তাদেরকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ওই গ্রামের তোরাপ আলীর স্ত্রী শাহানারা বেগম ও তার ছেলে নাইম হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
বুধবার ৪ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,জেলা কার্যালয় ক সার্কেলের এক নারী উপ-পরিদর্শক রাফিজা খাতুনসহ একটি টিম অভিযানের নেতৃত্বে দেন।

Leave a Reply