1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিপুল জনসমাগমে নির্বাচনী পথসভা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার অধ্যাপক গোলাম রসুলের

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বিপুল জনসমাগম ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা। মঙ্গলবার বিকেলে চাড়াভিটা বাজারে প্রধান সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় গণজোয়ারে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান চায়।

তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয় এটি ন্যায়, ইনসাফ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন সম্ভব। সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় তিনি চাড়াভিটা এলাকাকে শিল্পাঞ্চলে রূপান্তর, কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

পথসভা উপলক্ষে দলীয় প্রতীক, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চ ও সড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভা শেষে একটি বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, এই বিপুল জনসমাগম পরিবর্তনের পক্ষে ক্রমবর্ধমান জনসমর্থনেরই প্রতিফলন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews