২২/১২/২০২২খ্রিঃ সকাল ১১.০০টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আগামী ২৫শে ডিসেম্বর বড় দিন উপলক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি প্রতিনিধি দলের সাথে এক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সম্মানিত পুলিশ সুপার মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানান খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধি দলটি।
পরবর্তীতে সভায় উপস্থিত সকলের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয় এবং কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা সে সম্পর্কেও জানতে চান পুলিশ সুপার মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বাংলায় সকল ধর্মের লোক পারস্পারিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে এখানে কোন ধরনের সাম্প্রদায়িক বৈষম্য থাকবেনা।
তিনি আরো বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মূলমন্ত্রকে ধারণ করেই আমাদের সকলের চলতে হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোন ব্যক্তি/ প্রতিষ্ঠান ধর্মের নামে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে জেলা পুলিশ যশোর তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।
একই সাথে তিনি বলেন আগামী ২৫শে ডিসেম্বর বড় দিনের উৎসবকে কেন্দ্র করে প্রতিটি গির্জা ও সমগ্র জেলায় থাকবে বাড়তি নিরাপত্তার বলায়।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যশোর খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি সহ আগত অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে মতবিনিময় সভার পরিসমাপ্তি হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

Leave a Reply