1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন

  • রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরে সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত পলিটেকনিক কলেজ শিক্ষক রুহুল আমিন নেতৃত্ব দেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান,ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম,অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীসহ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,উপ-সহকারী প্রকৌশলী পদটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্ট। এপদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণ করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি একটি বৈষম্যমূলক ও অযৌক্তিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন,দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মাঠপর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নতুন করে এই কোটা প্রস্তাব তাদের কর্মসংস্থান ও পদোন্নতির সুযোগ সংকুচিত করবে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলেন, দেশের উন্নয়নে সকল স্তরের ইঞ্জিনিয়ারদের নিজ নিজ যোগ্যতা ও নির্ধারিত ক্ষেত্র অনুযায়ী দায়িত্ব পালন করা উচিত।

মানববন্ধন থেকে অবিলম্বে ৩৩ শতাংশ কোটা প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews