1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৪ বিদেশি পিস্তল ও উচ্চ বিস্ফোরক উদ্ধার নির্বাচনকে সামনে রেখে যশোরে ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে গ্রেনেড সদৃশ বোমা ধ্বংস, মূল অভিযুক্ত পলাতক

  • রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও উচ্চ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেজায়াউর রহমান, পিপিএম পিএসসি।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮৮ পদাতিক ব্রিগেড নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে যশোর জেলার বিভিন্ন উপজেলায় ক্যাম্প স্থাপন করে জননিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস দমন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টা নাগাদ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দরিআগড়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল মোঃ রায়হান (২৭) পিতা,চুন্নু মিয়ার বসতবাড়ি।

অভিযান শুরুর আগেই অভিযুক্ত মোঃ রায়হান পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ৪টি বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ১টি পিস্তল কভার, ৩৯ রাউন্ড গোলাবারুদ, ১০টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন ও আনুষঙ্গিক সামগ্রী, ৬টি সিমকার্ড, ১টি চার্জার সদৃশ ডিভাইস, ৫টি সিসিটিভি ক্যামেরা, ২টি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং কিছু নগদ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।

অভিযানের একপর্যায়ে একটি স্টিলের ট্রাংকের ভেতরে হ্যান্ড গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া গেলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলোকে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ শেষে বোম্ব ডিসপোজাল দল নিরাপদ স্থানে এসব বিস্ফোরক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।

প্রায় ৮ ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর এই অভিযান রাত সাড়ে ১২টায় সফলভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর প্রাথমিক ধারণা অনুযায়ী, নির্বাচন-পূর্ব সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এই অস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হয়েছিল। পলাতক অভিযুক্ত মোঃ রায়হানসহ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তারা বদ্ধপরিকর।

এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাঘারপাড়া ডিগ্রী কলেজের সেনা বাহিনীর ক্যাম্পে প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানসহ থানা ও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews