1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনীর অভিযান গ্রেনেড ও বিদেশি পিস্তলের গোপন ভাণ্ডার উদ্ধার, প্রধান অভিযুক্ত পলাতক

  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নির্বাচনকালীন সময়ে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই বাড়ি থেকে ১০টি শক্তিশালী গ্রেনেড, যুক্তরাষ্ট্রে নির্মিত ৭.৬৫ এমএম ক্যালিবারের ৩টি বিদেশি পিস্তল, ১৯ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি খুর উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযান শুরুর আগেই বাড়ির সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)-কে এই অস্ত্রভাণ্ডারের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো দিয়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকাজুড়ে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনের আগে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews