যশোর শহরের জেলরোড এলাকায় একটি কাপড়ের দোকানে তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে
‘বিডি টু বিএড’ কলেজের বিপরীতে অবস্থিত দোকান থেকে নগদ ২২,৪০০ টাকা ও প্রায় ২৩ হাজার টাকা মূল্যের থ্রি-পিসসহ মালামাল চুরি হয়।
সিসিটিভি ফুটেজে মই দিয়ে ছাদ হয়ে দোকানে প্রবেশের দৃশ্য দেখা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, এলাকায় মাদক ও ছিনতাইকারী সিন্ডিকেট সক্রিয়
থাকায় এমন অপরাধ বাড়ছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়েছে; পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে ।

Leave a Reply