1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় এক শিক্ষাগুরুর অশ্রুসিক্ত রাজকীয় বিদায় সম্বর্ধনা, কর্মের মাঝেই মানুষ বেঁচে থাকে, বয়সে নয় 

  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় এমনই এক কর্মবীর শিক্ষাগুরুর অশ্রুসিক্ত রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন এ মহান কর্মবীর শিক্ষা গুরু। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে এদিন সকাল ৯ঃ০০ টায় স্কুল আঙ্গিনা থেকে পদযাত্রায় ছাত্রীদের ছিটানো ফুলের পরশে তাকে মঞ্চে নিয়ে আসা হয়। এ সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ যেন ছাত্র শিক্ষকের এক মিলন মেলা।

৩১ জানুয়ারি শনিবার সকাল ৯ টায় ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি এম ) হাই স্কুলের আয়োজনে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সামাদকে আড়ম্বরপূর্ণ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ রাজকীয় বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলমের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশে এ রাজকীয় বিদায় সংবর্ধনার শুভ সূচনা করা হয়।

এ সময় বিদায়ী প্রধান শিক্ষকের কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মরণিকা পাঠ করেন সিনিয়র সহকারী শিক্ষক নাসরিন আক্তার নয়ন। কাজিম নাহিয়ান স্বরচিত মানপত্র এবং অষ্টম শ্রেণীর ছাত্র হাসান আল সাদী স্বরচিত কবিতা পাঠ করে প্রধান শিক্ষকের পদচরণে উৎসর্গ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিভাবক ফোরামের আহবায়ক ইলিয়াস উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপ্যাধ্যক্ষ চৌধুরী হাফিজুর রহমান, সম্মিলনীর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ,

মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ,অভিভাবক ফোরামের সদস্য সচিব ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, শহীদ মশিয়ুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ আল মামুন, বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক বেনজীর আহমেদ, বি এম হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন ও দশম শ্রেণীর শিক্ষার্থী সেজুতি বিশ্বাস। সিনিয়র শিক্ষক বাবুল হোসেন ও দশম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানের বিদায় লগ্নে দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনের নানা স্মৃতি উল্লেখ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সামাদ।

এ সময় তার হাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে বিদায়ী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।পরে স্কুল আঙ্গিনা থেকে বিদায়ী প্রধান শিক্ষকের বাড়ি পর্যন্ত রাস্তার দূ”ধারে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে ফুল ছিটিয়ে বাড়িতে পৌছে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ফোরামের সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ প্রায় দেড়হাজার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews