1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাবনাবাসীর ভালোবাসার স্বীকৃতি দিল আর্জেন্টিনা!

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

পাবনাবাসীর ভালোবাসার স্বীকৃতি দিল আর্জেন্টিনা!

আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগ আর্জেন্টিনার মানুষের মনের মধ্যে অন্য এক জায়গা করে নিয়েছে। বাঙালির ভালোবাসার প্রতিদান আর্জেন্টাইনরা বিভিন্নভাবে প্রকাশ করেছেন।

এবার বাংলাদেশের পাবনাবাসীকেও ভালোবাসার স্বীকৃতি দিল আর্জেন্টাইনরা। ফাইনালের দিন মেসিবাহিনীকে শুভকামনা জানিয়ে পাবনায় বের হওয়া আনন্দ শোভাযাত্রার দুটি ছবি শেয়ার করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন-এএফএ।

Liga Profesional de Fútbol de la AFA নামের আর্জেন্টিনার ফুবটলের নিয়ন্ত্রক সংস্থার ফেরিফাইড পেজে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৪১ মিনিটে দুটি ছবি পোস্ট করে। ছবি দুটি পাবনার জজকোর্ট তথা জিরো পয়েন্ট থেকে তোলা। এতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ব্যবহার করে লেখা হয়েছে Nuestro amigo Our friend… যার বাংলা আমাদের বন্ধু আমাদের বন্ধু..।

পাবনা শহরের দিলালপুরের বাসিন্দা আর্জেন্টিনার সমর্থক ইয়াদ আলী মৃধা পাভেল সমকালকে বলেন, ‘এতোদিন আর্জেন্টাইনরা ঢাকার অনেক ছবি ও ভিডিও শেয়ার করে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিদান দিয়েছে। আজ আমাদের পাবনার ছবি শেয়ার করলো। এতে আমাদের আনন্দ প্রকাশ করার ভাষা পাচ্ছি না।’

পাবনার আরেক আর্জেন্টিনার সমর্থক পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি সমকালকে বলেন, ‘সেদিন আমরা যে ভালোবাসা প্রকাশ করেছিলোম আজ আর্জেন্টাইনরা সেই ভালোবাসার প্রতিদান দিল। আমরা আজেন্টিনার সমর্থক হিসেবে সার্থক ও গর্বিত।’

এর আগে রোববার বিকেল পৌনে ৩টার দিকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে হাতি নিয়ে এক বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজের প্রধান গেট হয়ে, বড় ব্রিজ, আব্দুল হামিদ রোড ঘুরে আবারও এডওয়ার্ড কলেজের ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রায় প্রিয় দল ও খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক নিয়ে বড় বড় পতাকা হাতে শোভাযাত্রায় পাবনার আর্জেন্টিনার কয়েক শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রায় বড় আকর্ষণ ছিল হাতি। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজানো হয়।

শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন সমর্থকেরা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি, মেসি- ইত্যাদি শ্লোগানে মুখর করে তোলে গোটা শহর। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews