জমকালো আয়োজনের মধ্যদিয়ে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক বনভোজন মিলন মেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ জানুয়ারি শনিবার দিনভর যশোর ক্ষনিকা পিকনিক কর্নারে অনুষ্ঠিত হয়।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্অরধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান,
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক আনোয়ারু কবির নান্টু ,
দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম, দৈনিক স্পন্দন এর নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, দৈনিক যশোর বার্তার সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন,
সাংবাদিক ইউনিয়ন যশোর এর সভাপতি আকরামুজ্জামান সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিবার পরিজন বৃন্দ। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন উপজেলা কমিটির সাংবাদিক বৃন্দ।
সার্বিক আয়োজনে ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারন সম্পাদক দেওয়ান মোর্শেদ,
কোষাধ্যক্ষ শাওয়ন সহ বাঘারপাড়া উপজেলা কমিটির নেতৃত্বে তরুন কুমার মন্ডল, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, অভয়নগর কমিটির সভাপতি কামরুল ইসলাম,
সাধারন সম্পাদক হারুন অর রশীদ, চৌগাছা সভাপতি খাজা উজ্জ্বল, সাধারন সম্পাদক শ্যামল দত্ত, শার্শা কমিটির সাধারন ওসমান গনি, সাধারন আসাদুর রহমান সহ সকল সাংবাদিকগন।

Leave a Reply