1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সরকারি টেকনিক্যাল স্কুলও কলেজে ‘জব ফেয়ার উপলক্ষে সেমিনার

  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে ‘জব ফেয়ার–২০২৬  উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের রিসোর্স সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের বিষয় ছিল“ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিতকরণে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা”। এতে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অটোমোবাইল চীফ ইন্সট্রাক্টর জয়ন্ত কুমার বিশ্বাস। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জহীরুল হক মজুমদার। এছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ শিল্পখাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় সমন্বয় করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিতকরণ আরও সহজ হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প (ASSET)-এর আওতায় ‘জব ফেয়ার–২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী মেলার সমাপনী পর্বে স্টলে অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews