যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খাজুরা এলাকায় আহতের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বৃদ্ধের নাম জকিম উদ্দিন (৭০)। তিনি মৃত হাজের মোড়লের ছেলে এবং নাভারন খাজুরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply