1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পূর্ব শত্রুতার জেরে চাকু ও লাঠি দিয়ে হামলা চালিয়ে এক যুবককে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সুতিঘাটা কামালপুর চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম বাদশা পাটোয়ারী (২৬)। তিনি সৈয়দ পাটোয়ারীর ছেলে এবং সুতিঘাটা কামালপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাদশা পাটোয়ারীকে একা পেয়ে একই এলাকার রাহুল (১৮), রিফাত (১৮), হৃদয় (২২), কামাল (৪৫) ও রনি (২৫) পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়।

এ সময় চাকু দিয়ে আঘাত করে তার মাথায় রক্তাক্ত কাটা জখম করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করা হয়।

পরে স্বজনরা আহত অবস্থায় বাদশা পাটোয়ারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews