1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগাড়া সদরে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মুন্সি শাহাব উদ্দীন, লোহাগড়া চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেল ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের ব্যস্ততম এলাকা ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো স্বাভাবিক যান চলাচলের মধ্যেই হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত ইরফানুল ইসলাম চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা। তিনি নুরুল ইসলামের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, চুহিম একজন পরিশ্রমী ও ভদ্র যুবক ছিলেন।

জীবিকার তাগিদে তিনি স্থানীয় একটি কাপড়ের শো-রুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবারে ছিলেন উপার্জনক্ষম সদস্যদের একজন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী চুহিম সড়কে ছিটকে পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুহিম এলাকার একজন পরিচিত ও ভদ্র যুবক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, লোহাগাড়া উপজেলা সদরের এই সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। প্রতিদিন ভারী যানবাহনের চলাচলের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চুহিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সড়ক নিরাপত্তা জোরদারের দাবি নতুন করে সামনে এসেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews