1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৩ সদর আসনে অমিতের সরব প্রচারণা

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সরব প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন অমিত,সেখানেই নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ভোট দিতে না পারা তরুণ ভোটারদের আগ্রহ চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিটের আয়োজনে এক মতবিনিময় সভায় যশোরের বীর মুক্তিযোদ্ধারা অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান।

সভায় অমিত বলেন, তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন এবং যশোরকে পরমতসহিষ্ণু ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তুলবেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল লতিফ। পরিচালনা করেন সদস্য সচিব আবদুল মালেক। উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু,

বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দৌলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা। এর আগে সকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের একাধিক পথসভায় বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews