যশোরে আট বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে স্থানীয় জনগণ সরোয়ার বিশ্বস নামে একজনকে গণপিটুনী দিয়ে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় মামলা করেছেন। সরোয়ার বিশ^াস সদর উপজেলার লেবুতলা গ্রামের জহির বিশ্বসের ছেলে।
শিশুটির মাতা মামলায় উল্লেখ করেন, তার শিশু মেয়ে ২য় শ্রেনীতে লেখাপড়া করে। সরোয়ার বিশ্বস বাদীর বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করতো। বাদীর স্বামী কৃষি কাজ করে। সে কৃষি কাজে গত ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাড়ি হতে বাইরে যায়। শিশু বাড়ির পাশে খেলা করছিলো। এমন সময় সরোয়ার বিশ্বসের মেয়েকে টেনে হিচড়ে তার বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে সরোয়ার বিশ্বস কে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনী দিয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সরোয়ার বিশ্বস কে হেফাজতে নেয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।সংগ্রহ

Leave a Reply