সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য সাংবাদিক রোকোনুজ্জামান রিপনের মাতা মোছা.লতিফা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সাংবাদিক রোকোনুজ্জামান রিপনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,
সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply