জাতীয় দৈনিক বার্তাকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলনের মা লতিফা ইয়াছিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমা লতিফা ইয়াছিন ছিলেন একজন ধর্মপ্রাণ, সাদাসিধে ও পরোপকারী নারী। পারিবারিক ও সামাজিক জীবনে তিনি সকলের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।
মহসিন মিলনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক প্রকাশ করেছে প্রেসক্লাব বেনাপোল, শার্শা থানা প্রেসক্লাব, শার্শা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং শার্শা উপজেলা শাখা বিএনপির নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে,
বুধবার বেনাপোল বলফিল্ড মাঠে বাদ জোহর জানাজা নামাজ শেষে মরহুমার লাশ শার্শা উপজেলার সাদিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মহসিন মিলনের মায়ের মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply